ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৬:৪২ পিএম

হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবাননে থাকবে ইসরায়েল

হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবাননে থাকবে ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী লেবাননে অবস্থান করবে। বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কাটজ বলেন, ‘লেবাননে প্রবেশের জন্য আমরা কারও অনুমতি চাইনি, সেখানে থাকার জন্যও আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা ও ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অধিকার এবং দায়িত্ব।’ এর আগে বুধবার ট্রাম্প বলেছিলেন, তার বিশ্বাস ইসরাইল লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির অন্য কর্মকর্তারা বারবার জানিয়ে আসছেন, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রশ্নই আসে না।

আরও পড়ুন

কাটজ আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি স্পষ্ট করেছি, লেবাননের সর্বত্র হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর থেকে হুমকি দূর না হওয়া পর্যন্ত আমরা লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব এবং প্রয়োজন অনুযায়ী সেখান থেকেই অভিযান চালিয়ে যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর

কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী ইলেক্ট্রো মার্ট লিমিটেড  এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি স্বীকৃতি পেয়েছে

পরিশ্রমী ও আত্মবিশ্বাসী কর্মী নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ মাছ

আরএফএল গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল হবিগঞ্জ

ডেঙ্গু : ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন