ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০২:২৮ পিএম

ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ জন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন স্থানে ৯০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে এবং কাস্পিয়ান সাগরের তীরে উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে চাবাহার বন্দরে বিস্ফোরণ ও বিদ্যুদ্বিভ্রাটের ঘটনা ঘটেছে। ধ্বংসাবশেষ পড়ে একটি হাসপাতালের ক্ষতি হয়েছে। এছাড়া দুটি জেটি এবং একটি সমুদ্রপথ নিয়ন্ত্রণ টাওয়ারেও হামলা হয়েছে। ইরানশাহর শহরের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় একজন দমকলকর্মী নিহত হয়েছেন। এতে বিমানবন্দরের পরিচালনা ভবন ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

বুশেহর শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, শহরটির বিভিন্ন স্থাপনা এবং পারস্য উপসাগরের কয়েকটি দ্বীপেও হামলা হয়েছে। বান্দার আব্বাসে হাকানি বন্দরের কাছে বিস্ফোরণ ও আগুন দেখা গেছে। এছাড়া আবু মুসা দ্বীপ, সিরিক, জাস্ক ও কোনারাক শহরেও হামলা ও বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। এর আগে, বুধবার বান্দার আব্বাস ও বুশেহর এলাকায় হামলায় ইরানের বিমানবাহিনী ও নৌবাহিনীর ৮ সদস্য নিহত হন। সূত্র : সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত,বেঁচে গেছে এক বছর বয়সী শিশুকন্যা

আরএফএল গ্রুপে ম্যানেজার নিয়োগ, ৪ জেলায় কাজের সুযোগ

বিয়েতে খাসির বদলে মুরগি, দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধা আয়েশা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে: হুইপ জি কে গউছ

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু