ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ১১:৩২ এএম

ইরানে দীর্ঘ মেয়াদী যুদ্ধ চাইছি না: ট্রাম্প

ইরানে দীর্ঘ মেয়াদী যুদ্ধ চাইছি না: ট্রাম্প, ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা খুব শিগগিরই শেষ হয়ে যাবে। বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন। দীর্ঘ মেয়াদে সংঘাত চাইছেন না বলেও জানান ট্রাম্প।হরমুজ প্রণালি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, উত্তেজনা থেমে গেলে এই অঞ্চল আরো বেশি নিরাপদ। হরমুজ দিয়ে স্বাধীনভাবে তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এই জলপথ হবে সহজ ও বাধাহীন। আর এটা হবে খুব শিগগিরই।’এছাড়া এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা চালাবে।

একই সঙ্গে সংঘাত ও উত্তেজনার অবসানে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ‘সময়ের অপচয়’ বলেও মন্তব্য করেছেন তিনি। তার দাবি, ইরান চুক্তির যোগ্য কি না তা নিয়েই সন্দেহ রয়েছে তার।সূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় বিপাকে হাজার হাজার বাংলাদেশি পর্যটক

তিউনিশিয়া উপকূল থেকে ১২ অভিবাসীর মরদেহ উদ্ধার

অভিজ্ঞ লেগ স্পিনারকে নিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

দিল্লিতে ফের আন্দোলনে নামার ঘোষণা সিজেপির

অস্ট্রেলিয়া থেকে ‘সম্মান’ নিয়ে ফিরছে বাংলাদেশ: বাশার