নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার সকালে সীমান্ত পিলার-৫২–এর কাছের ডুইল্যাঝিরি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের ছেলে। স্থানীয়রা জানান, সীমান্তের কাঁটাতার পেরিয়ে মিয়ানমারের ভেতরে বাঁশ কাটতে গিয়েছিলেন তিনি। সেখানে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনে পা পড়লে বিস্ফোরণে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
আরও পড়ুননাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইন বিস্ফোরণে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1787568335.jpg)
