ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০১:৪২ এএম

দিল্লিতে ফের আন্দোলনে নামার ঘোষণা সিজেপির

ছবি : সংগৃহীত, দিল্লিতে ফের আন্দোলনে নামার ঘোষণা সিজেপির

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৫ সেপ্টেম্বর রাজধানী নয়াদিল্লিতে শান্তিপূর্ণ পদযাত্রা করবে সংগঠনটি।

সোমবার এক বিবৃতিতে সিজেপি জানায়, প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবার ও পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিদের নেতৃত্বে ইন্ডিয়া গেট থেকে পদযাত্রা শুরু হবে। পরে তা দিল্লি পুলিশের সদরদপ্তরে গিয়ে শেষ হবে। কর্মসূচিকে ঘিরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

চলতি বছরের শুরুতে ইনস্টাগ্রামে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও নিট আন্দোলনের মাধ্যমে সিজেপি ভারতের তরুণদের বড় একটি অংশের রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। সংগঠনটির দাবির মধ্যে ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রাণ হারানো পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সরকারি নিশ্চয়তা।

সরকার এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে সম্প্রতি জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংগঠনটি। তাদের দাবি, গত ২৫ জুলাই তরুণদের দেওয়া প্রতিশ্রুতি ভারত সরকার ও বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলো কীভাবে বাস্তবায়ন করছে, তা পর্যালোচনা করে দেখা গেছে—সরকার কালক্ষেপণ করছে এবং প্রতিশ্রুতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের হওয়া এফআইআরের তালিকা প্রত্যাহারের প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট চেয়েছিল। কিন্তু সরকার সেই তালিকা দেয়নি এবং লিখিত নিশ্চয়তা দিতেও অনীহা দেখিয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের পরিবার ও তরুণদের বিপুল সংখ্যায় ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেটে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।

এর আগে কয়েক সপ্তাহের ছাত্র আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। আন্দোলনের সময় বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে এগিয়ে গেলে দিল্লি পুলিশ লাঠিচার্জ করে। এতে বহু শিক্ষার্থী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন, যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে ফের আন্দোলনে নামার ঘোষণা সিজেপির

অস্ট্রেলিয়া থেকে ‘সম্মান’ নিয়ে ফিরছে বাংলাদেশ: বাশার

এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হোটেলে দুই কোচের হাতাহাতি

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী