আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন
বিনোদন ডেস্ক : ক্যানসারের সঙ্গে পাঁচ বছরের লড়াইয়ের মধ্যেই আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে। বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি।
রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের চিকিৎসা, শারীরিক অবস্থা ও মানসিক প্রস্তুতির কথা জানান সামিয়া।
সামিয়া জানান, তিন মাস আগে দ্বিতীয়বার ম্যালিগন্যান্ট শনাক্ত হওয়ার পর দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকেরা জানান, এটি হাই গ্রেড কার্সিনোমা। এরপর থেকেই কেমোথেরাপি শুরু হয়েছে।
গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া। প্রথমবার কেমোথেরাপি নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে তার চিকিৎসা চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই তার কাছে ভিন্ন।
কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বিষয়টি নিয়ে মন খারাপ না করে মানসিকভাবে প্রস্তুত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। চুল পড়ার আগেই নতুন হেয়ারকাট করে নিজের নতুন লুক উদযাপন করেছেন তিনি।
আরও পড়ুনসামিয়া বলেন, সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই আসল। তাই নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করেছেন এবং এই সময়টাকে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করছেন।
কঠিন এই সময়ে সবার ভালোবাসা ও দোয়া চেয়েছেন সামিয়া। তিনি আশা প্রকাশ করেন, আগেরবারের মতো এবারও নিজের শক্তি ধরে রাখতে পারবেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে কাজ শুরু করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787583133.jpg)
_medium_1787581231.jpg)
_medium_1787579721.jpg)
_medium_1787579010.jpg)



_medium_1787585772.jpg)
_medium_1787586129.jpg)