ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০৮:২০ পিএম

অপূর্ব’র সঙ্গে আবারো অভিনয়ে উচ্ছ্বসিত শামীম মোল্লা

অপূর্ব’র সঙ্গে আবারো অভিনয়ে উচ্ছ্বসিত শামীম মোল্লা

করতোয়া ডেস্ক ঃ শামীম মোল্লা একজন মঞ্চ ও টিভি নাটকের দর্শকপ্রিয় অভিনেতা। প্রয়অত সিরাজ হায়দারের ‘রঙ্গনা’র নিয়মিত একজন নাট্যকর্মী তিনি। টিভি নাটকে তার প্রথম অভিনয় ‘পরাণ পাখি মোবাইল সেন্টার’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। এটি পরিচালনা করেছিলেন মারুফ আহমেদ খান। এরপর শামীম মোল্লাকে মেহেদী হাসান হৃদয়ের ‘খোট’, মাবরুর রশীদ বান্নাহর ‘জুতা নিজ দায়িত্বে রাখিবেন’, তানিম রহমান অংশুর ‘অচেনা আমি’, ওয়েব ফিল্ম টাকশাল’, ‘তোমার জন্য মন’-এ অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন শামীম মোল্লা। তার অভিনীত প্রথম সিনেমা এ আর রহমানের ‘এক পলকের দেখা’। এরপর তিনি অনম বিশ্বাসের ‘দুই দিনের দুনিয়া’, উত্তম আকাশের ‘প্রেম চোর’ সিনেমাতেও অভিনয় করেছেন। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমাটি। এরইমধ্যে শামীম মোল্লা আবারো জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র সঙ্গেও অভিনয় করার সুযোগ পেয়েছেন। মাশরিকুল আলমের পরিচালনায় ‘নীল পরী’ নাটকে আবারো অপূর্ব’র সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। এর আগে অপূর্ব’র সঙ্গে ‘অচেনা আমি’ ও ‘পথে হলো পরিচয়’ নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলেন। আবারো অপূর্ব’র সঙ্গে একই নাটকে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত শামীম।

নীল পরী’ নাটকে কাজ করা প্রসঙ্গে শামীম মোল্লা বলেন,‘ আমার চোখে দেখা বাংলাদেশে যতো অভিনেতা আছেন তারমধ্যে অপূর্ব ভাই অন্যতম সেরা একজন অভিনেতা। তার সহজ সরল মানসিকতা এবং সবাইকে আপন করে নেবার যে মানসিকতা তা সবাইকে মুগ্ধ করে। একজন সহশিল্পীকে আপন করে নিয়ে কীভাবে অভিনয় আদায় করে নিয়ে কাজটা সুন্দর করতে হয় অপূর্ব ভাই-ই তার প্রমাণ। আমি তার প্রতি কৃতজ্ঞ। আর অভিনয়ে আমি আরো অনেকদূর যেতে চাই, আজীবন অভিনয়ের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।’

আরও পড়ুন

শামীমের বাবার নাম রাশেদ মোল্লা (২০০৭ সালে মারা যান), মায়ের নাম মোছাঃ জাছিয়া খাতুন। শামীমেরা আট ভাই। শামীম ভাইদের মধ্যে সপ্তম। ধলোয়ারা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ২০০৭ সালে, আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ২০০৯ সালে সম্পন্ন করেন। ভাইদের মধ্যে শামীমই শুধু এইচএসসি সম্পন্ন করতে পেরেছিলেন। শামীমের স্ত্রী সাদিয়া সুলতানা ও দুই ছেলের নাম আরিয়ান ও আবরার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপূর্ব’র সঙ্গে আবারো অভিনয়ে উচ্ছ্বসিত শামীম মোল্লা

বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভিক্ষুক আটক

মা হারালেন বিপাশা কবির

বগুড়ার সান্তাহারে নকল হারপিক ও খাবার স্যালাইন তৈরির দায়ে মেজরের ৬ মাসের কারাদন্ড

ভাদ্রের গরমে স্বস্তির খোঁজে ডাব-শরবতের দোকানে ভিড়