ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ১০:২৩ পিএম

স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই : বাদশা এমপি

স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই : বাদশা এমপি

বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে এবং লাহিনীপাড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় লাহিনীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আজ সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ সংসদীয় আসনের সাংসদ মো: রেজাউল করিম বাদশা। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: জিললুর রহমান, বগুড়া জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মো: আতাউর রহমান, সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, লাহিড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো. জুলফিকার আবু নাসের, বগুড়া জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমা আক্তার, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মাফতুন আহমেদ, বগুডা জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো: সোহেল মিয়া, ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সুলতান মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন

ফ্যামিলি সমাবেশে প্রধান অতিথি বলেন- সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দশ হাজার টাকা কৃষি লোন সুদসহ মওফুফ, বৃক্ষরোপন, সমাজসেবার আওতায় বিভিন্ন ভাতা, রাস্তাঘাট উন্নয়নে কাজ করছে। তিনি আরো বলেন- স্বনির্ভর বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা চাই। সমাবেশে পাঁচশতাধিক স্থানীয় ইউনিয়নের ফ্যামিলি সদস্য, সুধিজন ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই : বাদশা এমপি

ঠাকুরগাঁওয়ের সাতাত্তর বিদ্যালয়ের ৪১টিতেই নেই প্রধান শিক্ষক

বগুড়ার শাজাহানপুরে দৃশ্যমান হচ্ছে নির্মাণাধীন বিসিআইসি’র বাফার সার গোডাউন

নাটোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আমাদের কাজী নজরুল তারেক রহমান: চিফ হুইপ

বগুড়ার শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে মানববন্ধন