ভিডিও বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৬:৩০ পিএম

দিনাজপুরের বিরলে রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরলে রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে রেললাইনের পাশ থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামের রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি একই গ্রামেরই মৃত ধরণী দেবশর্মার ছেলে বাহিরু দেবশর্মা (৫৫) নামের বলে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাহিরু পেশায় একজন দিনমজুর। গত বুধবার (৮ জুলাই) কাজ শেষে সন্ধ্যায় বাড়িতে ফেরেন। এরপর রাতের খাওয়া-দাওয়া শেষ করে তিনি পুনরায় বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বাদরুনিয়া গ্রামের রেললাইনের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে বাবু দেবশর্মা পৌঁছে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।

আরও পড়ুন

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কাঁধে করে সিএনজি পারাপার, অটোরিকশায় কোনো গর্ভবতী নারী ছিলেন না

ছিনতাই সমাজের ভয়ংকর বাস্তবতা

বাংলাদেশে কোয়ান্টাম কম্পিউটিং সল্যুশন চালুর লক্ষ্যে SpinQ Technology-এর সঙ্গে Daffodil Computers PLC-এর ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষর

নতুন ৩ উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি

ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক