ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৫:০৩ পিএম

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, দুপুরের দিকে খবর পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা  

পাটের দামে স্বস্তি লাভের মুখ দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি এলাকার কৃষক

গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে হেলথ হাব: স্বাস্থ্যমন্ত্রী

মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ার শেরপুরে ৫ মাদকসেবির ভ্রাম্যামাণ আদালতে কারাদন্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দুগ্ধ খামারি হাবিবুর গড়ে তুলেছেন চিজ কারখানা