বগুড়ার শেরপুরে ৫ মাদকসেবির ভ্রাম্যামাণ আদালতে কারাদন্ড
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ রোববার (২৩ আগস্ট) বিকেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমুর ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলো আম্বাইল গ্রামের মিজানুর রহমান (৩৫) কে একমাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা, বেতগাড়ি পশ্চিমপাড়া গ্রামের রাসেল শেখ (২৬), বাছেদ শেখ (৩৯), আবু হাশেম (২৬) ও সেরুয়া দহপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৪০) কে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।
আরও পড়ুনপুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্তদের বাড়ি ও সড়কে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজার পর আইনগত প্রক্রিয়া শেষে পাঁচজনকেই বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।
মন্তব্য করুন







