ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ১১:০৩ পিএম

বগুড়ায় ২১শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় ২১শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির  ৩৭ হাজার ৫শ’ টাকাসহ মনোয়ার হোসেন ওরফে মোহন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার পুলিশের একটি টিম আজ রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে মহানগরের মাটিডালি মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ মনোয়ার হোসেন মোহনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো.ইব্রাহীম আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাটিডালিতে অভিযান চালিয়ে মোহনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুটি প্যাকেটে থাকা মোট ২ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার ব্যবহৃত টাউজারের পকেট থেকে মাদক বিক্রির ৩৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। ধৃত মনোয়ার হোসেন মোহন মাটিডালি করতোয়াপাড়্রা বাসিন্দা।

আরও পড়ুন

ওসি আরো বলেন, দীর্ঘদিন ধরে ধৃত মোহন বগুড়া সদর এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলো। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ২১শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি বিধানের মৃত্যুদন্ড

বগুড়ার সারিয়াকান্দিতে দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা

রংপুরে নতুন কুঁড়ির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন