ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০১:২০ এএম

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা  

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে-হত্যা, ছবি: দৈনিক করতোয়া।

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৩ আগষ্ট) রাতে এ হত্যার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী তার ফার্মের কর্মচারী ও সম্পর্কে নাতি জানান, সদরের বাঘােপাড়া বন্দরে আড্ডা দিয়ে চা খেয়ে তার সাথে তিনি আসকোলা গ্রামে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথিমধ্যে রাত সোয়া দশটার দিকে সাবেক ইউপি মেম্বার সাইফুল ইসলাম  ৩-৪ জন মুখ চেনা দুর্বৃত্তের কবলে পড়েন। এ সময়  ওই  দুর্বৃত্তরা তার পথরোধ করে।  তার সঙ্গে তারা বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা  তাকে রাস্তা থেকে পাশে ধান ক্ষেতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। এ সময় তিনিও প্রাণভয়ে পালিয়ে এসে বাড়িতে খবর দেন। খবর পেয়ে পরিবারে লোকজন সেখানে গিয়ে সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

সদর থানার ওসি মো,ইব্রাহিম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জের হিসেবে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সেই সাথে এ হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা  

পাটের দামে স্বস্তি লাভের মুখ দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি এলাকার কৃষক

গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে হেলথ হাব: স্বাস্থ্যমন্ত্রী

মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ার শেরপুরে ৫ মাদকসেবির ভ্রাম্যামাণ আদালতে কারাদন্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দুগ্ধ খামারি হাবিবুর গড়ে তুলেছেন চিজ কারখানা