ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ১২:১১ পিএম

বান্দরবানে পাহাড় ধসে বাবা-মা-সন্তানসহ পাঁচজন নিহত 

বান্দরবানে পাহাড় ধসে বাবা-মা-সন্তানসহ পাঁচজন নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : বান্দরবানের লামায় পাহাড় ধসে একই পরিবারের তিন জনসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের পাগলারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-পাগলাছড়া এলাকার মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (৪০), মো. ইউনুসের স্ত্রী রানু আক্তার (৩৫), তার ছেলে মো. সোলেমান (৫), একই এলাকার মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে গভীর রাতে আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের তিনজন নিহত হন। এছাড়াও একই এলাকায় পাহাড় ধসে বসতঘরের ওপর পড়ে স্বামী-স্ত্রী নিহত হন। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পাহাড় ধসে লামার আজিজনগর এলাকায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধা আয়েশা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে: হুইপ জি কে গউছ

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

পাহাড় ধস: প্রকৃতির সতর্কবার্তা, আমরা কতটা প্রস্তুত

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি