ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ১১:০৭ পিএম

নওগাঁর বদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ গ্রেফতার ১

নওগাঁর বদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ গ্রেফতার ১

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে চলন্ত পথে পাখি নামে একজনের শরীরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন অগ্নিদগ্ধ হয়েছে। পেট্রোল ছুড়ে পালিয়ে যাওয়ার পথে সন্ত্রাসী টুটুলকে গণধোলাইয়ের পর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২২ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার পুখুরিয়া গ্রামে।

অলিসহ গ্রামবাসী জানায়, কয়াভবানীপুর গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে সন্ত্রাসী আসাদুজ্জামান টুটুল একই গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে পাখির সঙ্গে বদলগাছী যায়। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির কাছে পৌঁছলে মোটরসাইকেলের তেল ফুরিয়ে যায়।

পাখি মোটরসাইকেল বন্ধ করে নিচে নামার সঙ্গে সঙ্গে টুটুল পাখির শরীরে বোতলে লুকিয়ে রাখা পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পাখিকে বাঁচাতে পাশের বাড়ির মহিলা এগিয়ে এলে সেও দগ্ধ হয়। পাখিকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অগ্নিদগ্ধ মহিলা নওগাঁ সদরে ভর্তি রয়েছে।

আরও পড়ুন

জানা গেছে পাখি মাদক মামলার সাক্ষী হওয়ার অপরাধে তার শরীরে পেট্রোল ছিঁটিয়ে পুড়ে মারা চেষ্টা করা হয়। পেট্রোল ছিঁটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার পথে সন্ত্রাসী টুটুলকে স্থানীয় জনগণ তা আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো, রুহুল আমিন জানান, অপরাধী গ্রেফতার রয়েছে। ভিকটিম চিকিৎসাধীন আছে। এখনো কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ গ্রেফতার ১

বগুড়া সাতমাথায় সিটি প্রশাসনের অভিযান

সিরাজগঞ্জে অর্ধশতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

নওগাঁয় শিক্ষার্থীদের এইচআইভি পজেটিভের তথ্য ভিত্তিহীন

পাবনার বেড়ায় ১৫ দিনে মণপ্রতি পাটের দাম কমেছে হাজার টাকা, চিন্তিত কৃষক

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে দুপচাচিঁয়ার জয়