বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
স্পোর্টস রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে বগুড়ার সবচেয়ে আকর্ষনীয় ফুটবল প্রতিযোগিতা ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। আজ শনিবার (২২ আগস্ট) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দুপচাঁচিয়া উপজেলা ফুটবল দল টাইব্রেকারে সারিয়াকান্দি উপজেলাকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাটি নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিলো।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম টুর্নামেন্টের উদ্বোধন করেন। বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-১ আসনের এমপি কাজী রফিকুল ইসলাম এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি সুরাইয়া জেরিন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির।
এছাড়া ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়াসংস্থার সদস্য সচিব খাজা আবুহায়াত হিরু, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে সারিয়াকান্দি উপজেলাকে (৫-৪) গোলে হারিয়ে শুভ সূচনা করে দুপচাঁচিয়া উপজেলা। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়।
প্রদান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, সরকার বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে সরকারি জায়গায় একটি করে খেলার মাঠ তৈরি করবে। এছাড়া প্রতিটি উপজেলায় মিনি ষ্টেডিয়াম এবং শহরের তিন মাথায় ১৩০ কোটি কাটা ব্যয়ে প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।
আরও পড়ুনতিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সারাদেশে ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করছে। স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে। জাতীয় ক্রীড়াবিদদের অবসরকালীন ভাতা প্রদানেরও উদ্যোগ নিয়েছে সরকার।
এবারের টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলা এবং বগুড়া সিটি কর্পোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ গ্রহনকরছে। জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, এবারের টুর্নামেন্টে আকর্ষণীয় ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল নগদ ৩ লক্ষ টাকা এবং রার্না আপ দল নগদ দেড় লক্ষ টাকা প্রাইজমানি পাবে।
এছাড়া প্রতিটি খেলার ম্যান অব দ্য ম্যাচকে ট্রফি এবং নগদ ১২ হাজার টাকা এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতাকে ট্রফির পাশাপাশি নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হবে। খেলাকে আকর্ষনীয় করতে প্রতিটি দলে ২জন বিদেশীএবং ২জন দেশী খেলোয়াড় দলভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
এদিকে, উদ্বোধনী দিনেই দর্শকে পূর্ন ছিল শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠ। মাঠে জায়গানা পেয়ে হাজার হাজার দর্শক মাঠের চার পাশের বহুতল ভবনের ছাদ এবং গাছে উঠে খেলা উপভোগ করেন।
মন্তব্য করুন







