ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০৯:১৪ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের নূরগঞ্জ পেচরপাড়া গ্রামের মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ ঘোড়দৌড় প্রতিযোগিতা-২০২৬। আজ শনিবার (২২ আগস্ট) নূরগঞ্জ যুবসমাজ আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি  সাবেক সাংসদ এম আকবর আলী। উদ্বোধনী দিনে বিভিন্ন এলাকার মোট ২০টি ঘোড়া দৌড়ে অংশ নেয়। প্রতি বছর শরৎকালের শুরুতে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়াকে ছোট-বড় আকারের ৩টি ফ্রিজ পুরস্কার হিসেবে দেওয়া হবে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অপর ঘোড়ার মালিকদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার।

আরও পড়ুন

  প্রতিযোগিতায় স্থানীয় সুধীজনদের মধ্যে পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম মিস্টার, বর্তমান ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হায়দার আলী আকন্দ, শফিকুল ইসলাম শফি, মো: বুলবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা

এক্সিলারেটরের টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি মিষ্টি বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

গাইবান্ধার সাঘাটায় আইডি না থাকার অজুহাতে ১৮ বছরেও সংস্কার হয়নি সড়ক