ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০৮:৪১ পিএম

জয়পুরহাটের কালাইয়ে গাঁজাগাছসহ এক মাদককারবারি আটক

জয়পুরহাটের কালাইয়ে গাঁজাগাছসহ এক মাদককারবারি আটক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে বাড়ির আঙিনায় পাঁচ মাস ধরে গাঁজাগাছ পরিচর্যা করার অভিযোগে হারেজ মন্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে ১২ ফুট উচ্চতার একটি গাছসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

হারেজ মন্ডল আকলাপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হারেজ মন্ডলের বাড়ির আঙিনায় গাঁজাগাছ রয়েছে, এমন গোপন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে প্রায় ১২ ফুট উচ্চতার গাঁজাগাছসহ মাদককারবারি হারেজ মন্ডলকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, গাছটি পাঁচ মাস আগে বাড়ির আঙিনায় লাগানো হয়েছিল। গাছটি বড় হতে থাকলে একপর্যায়ে গ্রামের লোকজনের নজরে আসে। কয়েকজন স্থানীয় বাসিন্দা হারেজ মন্ডলকে গাঁজাগাছটি সরিয়ে ফেলার জন্য নিষেধ করেছিলেন। কিন্তু তিনি কারও কথায় কর্ণপাত না করে গাছটির পরিচর্যা করেন। এ অবস্থায় গ্রামের লোকজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খবর দেয়। পরে তারা এসে গাছটি জব্দ এবং হারেজ মন্ডলকে আটক করে নিয়ে যায়।

আরও পড়ুন

অভিযান সংশ্লিষ্টরা জানান, গাঁজাগাছটি বাড়ির আঙিনায় লাগানো অবস্থায় পাওয়া গেছে। এর পেছনে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জয়পুরহাট জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, আটক হারেজ মন্ডলের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে আজ শনিবার জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে গাঁজাগাছসহ এক মাদককারবারি আটক

বগুড়ার ধুনটে কাঁচা সড়কে পানি জমে থাকে সারা বছর, হাজারো মানুষের চরম দুর্ভোগ

তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

বিরতির পর আবারো অভিনয়ে শারলিন ফারজানা

সরকারের ১৮০ দিন এম’পি মোশারফের নেতৃত্বে বদলে যাচ্ছে বগুড়ার কাহালু