বিরতির পর আবারো অভিনয়ে শারলিন ফারজানা
করতোয়া ডেস্ক ঃ একটা সময় নাটকে বেশ ব্যস্ত ছিলেন দর্শকপ্রিয় অভিনেত্রী শারলিন ফারজানা। তার অভিনীত বহু নাটক দর্শককে মুগ্ধ করেছে। টিভি নাটকের দুই জনপ্রিয় অভিনেতা অপূর্ব-নিশো’সহ আরো অনেকের বিপরীতে বহু নাটকে অভিনয় করে তিনি দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন। শুধু নাটকেই নয়, সিনেমাতেও অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। মাঝে অভিনয়ে কিছুদিনের বিরতি ছিলো। এক বছরেরও বেশি সময় আগে তিনি খায়রুল বাসারের বিপরীতে পথিক সাধনের পরিচালনায় ‘ভালোবাসা ভালো রাখার উপায়’ নাটকে অভিনয় করেন। বিরতির পর তিনি আবারো অভিনয়ে ফিরলেন।
এরইমধ্যে তিনি এই প্রজন্মের তরুন- মেধাবী নাট্যনির্মাতা মাসরিকুল আলমের পরিচালনায় ‘নীলপরী’ (রচনা : ইমদাদ বাবু) শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব। অপূর্ব’র সঙ্গে শারলিন এর আগে প্রায় ত্রিশটি নাটকে অভিনয় করেছেন বলে জানান শারলিন। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো ভালোবাসার ফানুষ, সেই ছেলেটা, না বলা ডায়েরী, বলা হলো না, এই রোাদ এই বৃষ্টি’, একা এই আমি’ ইত্যাদি। বলা যায় অপূর্ব’র সঙ্গে অভিনীত প্রতিটি নাটকের জন্যই শারলিন বেশ সাড়া পেয়েছেন। তিনি বিশ্বাস করেন মাশরিকুল আলমের নাটকটি প্রচারে এলে বেশ ভালো সাড়া পাবেন।
আরও পড়ুনকিছুদিনের বিরতি শেষে আবারো কাজে ফিরে শারলিন বলেন,‘ বেশকিছুদিন বিরতি শেষে নাটকে অভিনয় করে সত্যিই ভীষণ ভালোলাগছে। তাও আবার সহশিল্পী হিসেবে অপূর্ব ভাইয়াকে পেয়ে এই ভালোলাগাটা যেন আরো বেশি ছিলো। সত্যি বলতে কী অপূর্ব ভাইয়া এমনই একজন সহশিল্পী যিনি সঙ্গে থাকলে, পাশে থাকলে অভিনয়টা যেন স্বতঃস্ফুর্র্ত ভাবে বেরিয়ে আসে। এটা খুউব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিনি শুধু তার অভিনয় নিয়েই মনোযোগী থাকেন এমনটা নয়, সহশিল্পীরটা কেমন হলো সেটা নিয়েও তিনি ভাবনায় থাকেন। এমনটা আসলে সবাই ভাবেন না। যথারীতি মাসরিকুল আলমের এই নাটকে কাজ করে ভীষণ ভালোলাগলো। পরিচালক খুউব যত্ন নিয়েই কাজটি করেছেন। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ ‘নীলপরী’ সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। শারলিন জানান, তিনি এখন থেকে নিয়মিত নাটকে অভিনয় করবেন। তবে অবশ্যই সে ক্ষেত্রে গল্প তার ভালোলাগতে হবে। শারলিন অভিনীত প্রথম সিনেমা ছিলো ‘জাগো’। এটি পরিচালনায় করেছিলেন খিঁজির হয়াত খান। পরবর্তীতে বহু বছর পর তিনি মাসদু হাসান উজ্জ্বলের ‘উনপঞ্চাস বাতাস’ সিনেমায় অভিনয় করেন। ভিখারুন্নেসা নুন স্কুল অ্যাণ্ড কলেজ থেকে তিনি এসএসসি ও এইচএসসি দিয়েছিলেন। পরবর্তীতে বা মায়ের স্বপ্ন পূরণের জন্য একটি মেডিক্যাল কলেজেও ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু আইন বিষয়ে পড়ার প্রতি তার প্রবল আগ্রহ থাকায় এই বিষয়েই পড়াশুনা করেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787405558.jpg)

_medium_1787402390.jpg)
_medium_1787393948.jpg)
_medium_1787341122.jpg)
_medium_1787324022.jpg)


