ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৭:৩২ পিএম

ইউটিউব চ্যানেল খুললেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

এবার ইউটিউবে যাত্রা শুরু করলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের প্রতিদিনের জীবনযাপন ও ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। সেখানে নিয়মিত ব্লগের পাশাপাশি প্রকাশ করবেন নিজের নতুন গানও।

সম্প্রতি ইনস্টাগ্রামে অনুসারীদের কাছে ফারিয়া জানতে চেয়েছিলেন, তাঁরা তাঁর প্রতিদিনের জীবনযাপন নিয়ে ব্লগ দেখতে চান কি না। এতে প্রায় ৯৯ শতাংশ অনুসারী ইতিবাচক সাড়া দেন। ভক্তদের সেই আগ্রহ থেকেই ইউটিউব চ্যানেল চালুর সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

চ্যানেল চালু প্রসঙ্গে ফারিয়া বলেন, মিডিয়ার চাকচিক্যের বাইরে তাঁর সাধারণ জীবনযাপনও ভক্তদের দেখাতে চান। পাশাপাশি নিয়মিত গান করার কারণে ভবিষ্যতে নিজের ইউটিউব চ্যানেলেই গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর।

তবে আপাতত প্রযোজনায় আসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ফারিয়া। নিজের বর্তমান কাজ নিয়েই সন্তুষ্ট তিনি।

আরও পড়ুন

এদিকে বর্তমানে ‘লজ্জা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ করেছেন। আগামী ২৫ নভেম্বর থেকে আবারও শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এতে পুলিশ কর্মকর্তা বা কমান্ডো ঘরানার চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। এম এইচ খোকন পরিচালিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

অন্যদিকে সম্প্রতি মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন ফারিয়া। আইস্ক্রিনের জন্য নির্মিত এই চলচ্চিত্র নিয়ে আশাবাদী তিনি। শিগগিরই এর প্রচারণামূলক গানের শুটিং হবে। এরপর ঘোষণা করা হবে মুক্তির তারিখ।

এ ছাড়া অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে দর্শক তাঁকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউব চ্যানেল খুললেন নুসরাত ফারিয়া

১

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

২

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে যৌথ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

৩

সরানো হলো এসআরবি প্রধানকে

৪

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৭ নভেম্বর পালনের নির্দেশ

৫

প্রেম জিনিসটা গোপনে সুন্দর: কেয়া পায়েল

৬