জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে যৌথ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পার্শ্ববর্তী পশ্চিম কড়িয়া গ্রামে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২ নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ২০ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. মোতাহার মন্ডল (৫৫), মোছাঃ শাকিলা (৪৫) ও মোছাঃ কানিজ ফাতেমা (৫০)। তাদের বাড়ি পশ্চিম কড়িয়া গ্রামে। এ সময় ১০ বোতল ফেয়ারড্রিল, ২ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৫৬ পিস ইয়াবা ও ২৬০ পিস ভাঙা অ্যাম্পল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা।
আরও পড়ুনমন্তব্য করুন









