ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৭:১৫ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৭ নভেম্বর পালনের নির্দেশ

সংগৃহীতশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৭ নভেম্বর পালনের নির্দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ফলে ছুটির দিনেও এসব কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। অংশ নিতে হবে শিক্ষার্থীদেরও।

আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি প্রতিপালন করতে হবে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এছাড়া পৃথক আরেকটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এর আগে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এবার দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।

অন্যদিকে, সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উদযাপনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। ফলে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে গিয়ে এসব কর্মসূচিতে অংশ নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১

১

গুগল সার্চের ফল আরও নির্ভুল করার ৪ কৌশল

২

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

৩

চালকের আসনে শুয়ে থাকা অবস্থায় অটোচালকের মৃত্যু

৪

বগুড়ার ধুনটে একাত্তরে গণহত্যায় শহীদদের অজানা অধ্যায়, মেলেনি স্বীকৃতি

৫

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে ফিরে পাবেন যেভাবে

৬