ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৭:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় জুথি আক্তার (২২) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী শিশু জায়ান আহমেদ।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জুথি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে।

সে স্বামী ও সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টি-এ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পীরবাড়ী এলাকা অতিক্রম করার সময় একটি অটোরিকশাকে চাপা দেয়।

আরও পড়ুন

এতে অটোরিকশায় থাকা জুথি ও ও তার স্বামী-সন্তান আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুথিকে মৃত ঘোষণা করেন।

আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।  

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটিকে আটক করা হয়েছে। নিহত ওই যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউব চ্যানেল খুললেন নুসরাত ফারিয়া

১

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

২

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে যৌথ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

৩

সরানো হলো এসআরবি প্রধানকে

৪

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৭ নভেম্বর পালনের নির্দেশ

৫

প্রেম জিনিসটা গোপনে সুন্দর: কেয়া পায়েল

৬