ভিডিও মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬ ০৮:১৪ পিএম

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

সংগৃহীত,এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। 

এদিকে, একই প্রজ্ঞাপনে আরও ছয় আইজিপিকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) পদে থাকা ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ার পর তাকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

১

ভারতীয় ব্যাটারের দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

২

বগুড়া সিটি কর্পোরেশনের অননুমোদিত ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

৩

এয়ার ফ্রায়ার ব্যবহারের কিছু মারাত্মক ভুল ও সতর্কতা

৪

২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার

৫

বিকাশে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

৬