ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০৭:৫১ পিএম

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ আটক তিন জনের জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ আটক তিন জনের জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদসহ আটক তিন মাদককারবারিকে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমমানা দিয়েছেন।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আশরাফুল ইসলাম তাদের ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলো-নওগাঁ সদরের চন্ডিপুর গ্রামের তছলিম হোসেনের ছেলে মিজানুর রহমান, অছির মোল্লার ছেলে জাহিদুল ইসলাম বাবু ও জয়পুরহাট সদরের তেঘর ডিসা এলাকার নুর আমিন ভুট্টুর ছেলে নুরনবী।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ অঞ্চলের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও চোলাইমদসহ উল্লেখিত তিনজন মাদককারবারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাদের ওই পরিমাণ সাজা ও অর্থদন্ড করেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ আটক তিন জনের জেল-জরিমানা

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক- ১

৬ মাসের মধ্যে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই শুটিং- এ ব্যস্ত অপূর্ব

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ