ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ১১:২৯ পিএম

পঞ্চগড়ের সবুজ চা পাতার ভালো দাম পেয়ে খুশি চাষিরা

পঞ্চগড়ের সবুজ চা পাতার ভালো দাম পেয়ে খুশি চাষিরা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে সবুজ কাঁচা চা পাতার ভালো দাম পেয়ে সমতলের ক্ষুদ্র চা চাষি ও বাগান মালিকরা বেশ খুশি। বিগত কয়েক বছর ব্যবসায়িক সিন্ডিকেট চক্রের মুখে পড়ে ক্ষুদ্র চা চাষি ও বাগান মালিকরা চা পাতার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতো।

কিন্তু চলতি বছরের শুরুতে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বাগান মালিক, ক্ষুদ্র চা চাষি, কারখানা মালিক ও চা বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ আলোচনা সভায় প্রতি কেজি সবুজ কাঁচা চা পাতা সর্বনিম্ন দর ২৮ টাকা নির্ধারণ করে দেন। এরপর থেকে চা চাষিরা দরপতনের মুখে পড়েনি। বর্তমানে প্রতি কেজি কাঁচা চা পাতা প্রায় ৪০ থেকে ৫০ টাকা বিক্রি দিতে পারায় বেশ খুশি চাষিরা।

বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় অফিসের তথ্যানুযায়ী উত্তরবঙ্গ রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটসহ ৫টি জেলায় মোট ক্ষুদ্রতায়ন চা বাগানের সংখ্যা ৮ হাজার ৪০১টি। মোট ১১ লাখ ৫৯৯ হাজার দশমিক ৮৯একর জমিতে সমতলে চা চাষাবাদ হচ্ছে। এরমধ্যে বড় নিবন্ধিত চা বাগান ১২ টি এবং ১৮টি অনিবন্ধিত চা বাগান।

এছাড়া ক্ষুদ্রতায়ন নিবন্ধিত চা বাগান ২ হাজার ২২৫টি এবং অনিবন্ধিত ক্ষুদ্রতায়ন চা বাগানের সংখ্যা ৬ হাজার ১৪৬টি রয়েছে। এসব বাগানে মোট উৎপাদিত কাঁচা সবুজ চা পাতার পরিমাণ ৯ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ৬১১ কেজি। উৎপাদিত সবুজ কাঁচা পাতা থেকে পঞ্চগড়ে ৩০টি এবং ঠাকুরগাঁও ১টি সহ মোট ৩১টি  চা কারখানায় মোট ২ কোটি ২ লাখ ৪২ হাজার ৫২ কেজি তৈরিকৃত চা উৎপন্ন হয়েছে।

আরও পড়ুন

দর্জিপাড়া গ্রামের রইছ উদ্দীন বলেন, সরকারের যদি প্রতিবেশী দেশ ভারত থেকে চা পাতা আমদানি না করে তবে সমতলের চাষিরা সবুজ কাঁচা পাতার ন্যায্য দাম পাবে।

তেঁতুলিয়া উপজেলার চা চাষি মসলিম উদ্দীন ও নজিব উদ্দীন বলেন, বাগানে পাতা তোলার সময়ে অনেক চা শ্রমিক সাপের কামড়ে আক্রান্ত হন, তাদের সুচিকিৎসার জন্য জেলা সদর ও উপজেলা হাসপাতালে এন্টিভেনাম পাওয়া যায় না। তাই শ্রমিদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা থাকলে বাগান মালিকরা উপকৃত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের সবুজ চা পাতার ভালো দাম পেয়ে খুশি চাষিরা

পাবনার মোবারকপুর হতে চলেছে উত্তরাঞ্চলের প্রথম গ্যাসক্ষেত্র

ভাদ্রের ভ্যাপসা গরমে জীবনযাত্রায় বিপর্যয়, এ অবস্থা চলবে মাসের শেষ পর্যন্ত

অবাধ তথ্যই দিতে পারে দুর্নীতি মুক্ত দেশ- বগুড়া সিটি প্রশাসক স্বাধীন

দিনাজপুরের কাহারোলে চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

নওগাঁর বদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ গ্রেফতার ১