ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৬:২৫ পিএম

কাঁধে করে সিএনজি পারাপার, অটোরিকশায় কোনো গর্ভবতী নারী ছিলেন না

কাঁধে করে সিএনজি পারাপার, অটোরিকশায় কোনো গর্ভবতী নারী ছিলেন না

টানা বর্ষণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা-খুঁটাখালী ছড়ায় সেতু না থাকায় স্থানীয়দের কাঁধে করে একটি সিএনজিচালিত অটোরিকশা পারাপারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভাইরাল হওয়া তথ্যের বিপরীতে ওই অটোরিকশায় কোনো গর্ভবতী নারী ছিলেন না বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গতলাল বুধবার (৮ জুলাই) বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাগজিখোলা-খুঁটাখালী ছড়ায় ঘটনাটি ঘটে।

স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টিতে ছড়ার পানি ও স্রোত বেড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি কাঁধে তুলে একটি সিএনজিচালিত অটোরিকশা পার করে দেন। বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই এই ছড়া পার হতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিতে হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, খুঁটাখালী খালটি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সীমান্তে অবস্থিত। সেখানে সেতু না থাকায় স্থানীয়রা কাঁধে করে অটোরিকশাটি পারাপার করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের বিপরীতে ওই অটোরিকশায় কোনো গর্ভবতী নারী ছিলেন না।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, তিনি ভিডিওটি দেখেছেন এবং এর সত্যতা যাচাই করা হচ্ছে। তার ভাষ্য, নাইক্ষ্যংছড়ি উপজেলার সঙ্গে কক্সবাজারের ঈদগড় ও রামু উপজেলারও সংযোগ রয়েছে। তাই ভিডিওটি ঠিক কোন এলাকার, সেটি নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

১৭ বছর আগের হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

শিশুর প্রতিভা বিকাশে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মাসভিত্তিক কর্মসূচি চালু

রংপুরের তারাগঞ্জে আগুনে পুড়লো কৃষকের দুইটি ঘর

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তিনজনকে মহাসড়ক থেকে উদ্ধার