তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট
চট্টগ্রামের চান্দগাঁওয়ে প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যার মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালত এ আদেশ দেন।
ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, ২০২৪ সালের তাহসিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। তার বিরুদ্ধে সিএমপিতে মোট সাতটি মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে চান্দগাঁওয়ের শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. মুসা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। অন্য আসামিরা হলেন সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ এবং মো. হেলাল।
তাহসিন ইট-বালুর ব্যবসা করতেন এবং শমসের পাড়ার উদুপাড়া এলাকায় ব্যবসার মালামাল রাখতেন। ঘটনার দিন সেখানে এক ট্রাক বালু আসার পর তিনি ওই এলাকায় যান। কিছুক্ষণ পর সাজ্জাদ হোসেন সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে এসে তাকে গুলি করে পালিয়ে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনগত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, ১৩ জুন পাহাড়তলীতে মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেভিডের অবস্থান শনাক্ত করা হয়।
পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








