ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৪:০৯ পিএম

ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা খুব শিগগিরই শেষ হয়ে যাবে : ট্রাম্প

ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা খুব শিগগিরই শেষ হয়ে যাবে : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা খুব শিগগিরই শেষ হয়ে যাবে। বুধবার তুরস্কের আংকারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দীর্ঘমেয়াদে সংঘাত চাইছেন না বলেও জানান ট্রাম্প।

হরমুজ প্রণালি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, উত্তেজনা থেমে গেলে এই অঞ্চল আরো বেশি নিরাপদ। হরমুজ দিয়ে স্বাধীনভাবে তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এই জলপথ হবে সহজ ও বাধাহীন। আর এটা হবে খুব শিগগিরই।’ এছাড়া এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা চালাবে।

আরও পড়ুন

একই সঙ্গে সংঘাত ও উত্তেজনার অবসানে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ‘সময়ের অপচয়’ বলেও মন্তব্য করেছেন তিনি। তার দাবি, ইরান চুক্তির যোগ্য কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে তার। সূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

১৭ বছর আগের হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

শিশুর প্রতিভা বিকাশে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মাসভিত্তিক কর্মসূচি চালু

রংপুরের তারাগঞ্জে আগুনে পুড়লো কৃষকের দুইটি ঘর

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তিনজনকে মহাসড়ক থেকে উদ্ধার