ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০৮:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের রোগী, ২ জনের মৃত্যু

সংগৃহীত,যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের রোগী, ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার (২৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে। মৃত দুজনই হাম প্রতিরোধের টিকা নেননি।
 
২০২৬ সালে যুক্তরাষ্ট্রে হামে মৃত্যুর এটিই প্রথম ঘটনা। একই সঙ্গে গত ৩৫ বছরের মধ্যে পেনসিলভানিয়ায় হামে প্রথম মৃত্যুর ঘটনা এটি।
 
অঙ্গরাজ্যটির স্বাস্থ্যবিষয়ক সচিব চিকিৎসক ডেবরা বোগেন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, হামের বিরুদ্ধে এমএমআর টিকা নিরাপদ এবং রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর সুরক্ষা।
 
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মৃত দুজনই পেনসিলভানিয়ার ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা। তবে তাদের পরিচয় বা বয়সসহ অন্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
 
চলতি বছর এখন পর্যন্ত পেনসিলভানিয়ার ২৮টি কাউন্টিতে ৩৯৩ জনের হাম শনাক্ত হয়েছে।
 
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। চলতি বছর যুক্তরাষ্ট্রে এর সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে।
 
২০২৬ সালে এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৭০০-এর বেশি হাম রোগী শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর কোনো বছরে এত বেশি হাম রোগী শনাক্ত হয়নি।
 
২০০০ সালে যুক্তরাষ্ট্রে হামকে নির্মূল ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত দেড় বছরে দেশটিতে যত হাম রোগী শনাক্ত হয়েছে, তা এর আগের ২৫ বছরের মোট আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
 
টিকাই সবচেয়ে বড় সুরক্ষা
 
বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে টিকা সবচেয়ে কার্যকর উপায়। এমএমআর টিকার দুই ডোজ হামের বিরুদ্ধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর।
 
পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগও মানুষকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে টিকাহীন ব্যক্তিদের মধ্যে হাম ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি হওয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক থাকতে বলেছেন।
 
সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের রোগী, ২ জনের মৃত্যু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে কী প্রত্যাশা করে জনগণ?

জয়পুরহাটে আখক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

দীর্ঘ বিরতির পর ঢাকার মঞ্চে প্রীতম হাসান

৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী