ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০১:৩৯ এএম

ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত, ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কমনওয়েলথ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শিগগির ঢাকা সফরের প্রত্যাশা জানিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় প্রবাসী কর্মীদের বিষয়, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

আরও পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থায় যৌথ পরিদর্শন ও নজরদারির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।

এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহ এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় সমর্থনের আশ্বাস দেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

১

অনেকগুলো বউ ছেড়ে চলে গেছে : প্রসেনজিৎ

২

এনসিপিকে হুঁশিয়ার করে ছাত্রদল সেক্রেটারির ফেসবুক পোস্ট

৩

মেসিছাড়া আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা স্কালোনির, নতুন মুখ আনসেলমিনো

৪

বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত

৫

মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার

৬