ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৬:২০ পিএম

ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয় : ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয় : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে গেছে। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এর উদ্দেশ্য ছিল ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা করা। কিন্তু কাতারে হওয়া পরোক্ষ আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এরপর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আবারো ইরানের ওপর নতুন করে হামলা চালায়।

আঙ্কারায় ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প বলেন, আমি মনে করি ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকটি শেষ হয়ে গেছে। দুই পক্ষের আলোচকরা চাইলে টেবিলে বসে শুধু শুধু কথা বলতে পারে, তবে আমার মনে হয় তারা স্রেফ সময় নষ্ট করছেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালির আশপাশে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জন্য তেহরান দায়ী। এর জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয় : ট্রাম্প

আর্জেন্টিনা শক্তিশালী হলেও তারা অপরাজেয় নয় : সুইজারল্যান্ড কোচ

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০

বরগুনায় সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে সাপের কামড়ে নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে চিকিৎসকের ওপর হামলা