ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ১০:২১ পিএম

অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ছবি: সংগৃহীত।

অর্থপাচার প্রতিরোধ আইনে ওয়ারী থানায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

আজ বুধবার (৮ জুলাই) দুপুরে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ নূরে আলম ভূঞার আদালত এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট আসামিকে খালাস দিয়েছে আদালত। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সেলিম খান এসব তথ্য জানান।

২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থপাচার প্রতিরোধ আইনে করা মামলায় এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মাসুদ পারভেজ। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা আড়াল করার জন্য গোপনে হেফাজতে রাখার অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি র‌্যাব-৩-এর নায়েব সুবেদার রমজান আলী বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপন ও তাদের আট সহযোগীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।

আরও পড়ুন

পরবর্তীতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলার বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো চীন

বন্যাদুর্গতদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি