ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৬:০০ পিএম

বাহরাইন-কুয়েতে সাইরেন 

৮৫ মার্কিন স্থাপনায় পাল্টা হামলার দাবি ইরানের

৮৫ মার্কিন স্থাপনায় পাল্টা হামলার দাবি ইরানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশ-বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে ইরান।

বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমান বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে তারা।

আইআরজিসির দাবি, হামলার লক্ষ্য ছিল বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটি।এর আগে মঙ্গলবার ইরানের হরমোজগান ও মাহশাহরের উপকূলীয় এলাকায় সামরিক ঘাঁটি ও কিছু বেসামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

আরও পড়ুন

তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের এই হামলা যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তির লঙ্ঘন। পাশাপাশি ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন ও সংশ্লিষ্ট ঘটনাগুলোকেও ঘিরে ওয়াশিংটনের ভূমিকার সমালোচনা করেছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠছে অসময়ের তরমুজ চাষ, জলবায়ু অভিযোজন পদ্ধতি

ক্যান্সার আক্রান্ত বাবাকে বাঁচানোর লড়াই বিপ্লবের

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু

রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই : এসপি, বগুড়া

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্মশানের আধুনিক চুল্লির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি