ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৫:০৯ পিএম

যুক্তরাষ্ট্র ফুটবল দলের দুই স্টাফকে বরখাস্ত করেছে ফিফা 

যুক্তরাষ্ট্র ফুটবল দলের দুই স্টাফকে বরখাস্ত করেছে ফিফা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র পুরুষ ফুটবল দলের দুই স্টাফ সদস্যকে সোমবার বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ থেকে ফিফা সাময়িকভাবে বরখাস্ত করেছিল।

দলটির ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তা বিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেলের ক্ষেত্রেকেন এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে, সে বিষয়েকোনোব্যাখ্যা দেয়নি ফিফা।

একটি সূত্র ইএসপিএনের জেফ কার্লাইলকে জানায়, এই শাস্তির কারণ ছিল শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জয়ের সময় ফিফার ম্যাচ-সংক্রান্ত প্রোটোকল যথাযথভাবে অনুসরণ না করা এবং কিছু ব্যক্তির এমন নির্ধারিত এলাকায় প্রবেশ করা, যেখানে তাদের থাকার অনুমতি ছিল না। তবে কোনো ধরনের শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার ইউএস সকার ফেডারেশনও এ বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি। শুধু বলেছে, এটি ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সফল আপিলের সঙ্গে সম্পর্কিত নয়।

আরও পড়ুন

জাপাটকা ২০২০ সাল থেকে দলের প্রশাসনিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০১৫ সাল থেকে ইউএস সকার ফেডারেশনের সঙ্গে কাজ করছেন।

বিশ্বকাপে বেলজিয়ামের কাছে ৪-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় টিআর পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৫

বগুড়ার সান্তাহারে মোবাইল ফোনে অশ্লীল ছবি ও আপত্তিকর বার্তা, যুবক গ্রেফতার

২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত?

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, পা হারানোর শঙ্কা

গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান

টিআইবির নিয়োগ বিজ্ঞপ্তি, মাসিক বেতন ১ লাখ ৫৩ হাজার