ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ১১:০০ এএম

ফিফার কাছে রেফারির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে মিসর

ফিফার কাছে রেফারির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে মিসর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে মিসর ফুটবল ফেডারেশন। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলের বিরুদ্ধে ফিফার কাছে লিখিত অভিযোগ দিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। একই সঙ্গে ম্যাচের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের তদন্তের দাবিও জানিয়েছে তারা।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। কিন্তু শেষ ১৪ মিনিটে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ফারাওরা। ম্যাচের পর থেকেই রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে মিসর শিবির।

মিসর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদার পাঠানো অভিযোগপত্রে বলা হয়েছে, ম্যাচে মিসরের একটি গোল বাতিল, সম্ভাব্য একটি পেনাল্টির আবেদন নাকচ এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলের বিপক্ষে গেছে। এসব বিষয়ে ফিফার ব্যাখ্যা ও আনুষ্ঠানিক তদন্ত চেয়েছে তারা।

ফেডারেশনের দাবি, বিতর্কিত সিদ্ধান্তগুলো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। এ কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে দায়িত্ব না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। মিসরের ভাষ্য, আর্জেন্টিনার জয়ে রেফারি ও তাঁর সহকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন

এর আগে ম্যাচ শেষে মিসরের মিডফিল্ডার মোস্তফা জিকোও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ভিএআরের মাধ্যমে বাতিল হওয়া গোলটির স্কোরার ছিলেন তিনিই। অন্যদিকে প্রধান কোচ হোসাম হাসানও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ম্যাচে তাদের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। তাঁর দাবি, বিশ্বকাপের বাণিজ্যিক গুরুত্বের কারণেই লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে টুর্নামেন্টে ধরে রাখার চেষ্টা করা হয়েছে।

এদিকে ফিফা এখন পর্যন্ত মিসরের অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

শুধু এই ম্যাচ নয়, চলমান বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে একাধিক ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হওয়ায় ম্যাচ পরিচালনার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার কাছে রেফারির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে মিসর

বগুড়া-ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর বগুড়ার সাতমাথায় সমর্থকদের উল্লাস

বগুড়ায় আর্জেন্টিনার জয়ে আতশবাজি ফুটিয়ে উদযাপন

মিশরের বিপক্ষে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, সমর্থকদের বাঁধভাঙ্গা উল্লাস