ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ১১:৪৮ এএম

‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: বিশ্বকাপ ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স আর আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে প্রশংসায় ভাসছে দলটি। পরপর দুটি গোল হওয়ার পরও অবিশ্বাস্যভাবে সেই গোল শোধ করে বাড়তি গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। তাদের মাঠের সেই উন্মাদনা স্পর্শ করেছে বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দলটির সমর্থকদের।

এই জয়ে শুধু সাধারণ দর্শক নন, বরং আলবিসেলেস্তেদের ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ে ঢাকার শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও উচ্ছ্বাসে মেতে উঠেছেন। তাদেরই একজন ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।

প্রিয় দল আর্জেন্টিার জয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস ও ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে আর্জেন্টিনা-মিশরের ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন পূর্ণিমা।

আরও পড়ুন

প্রিয় দলের জার্সি পরিহিত ছবিগুলো পোস্ট করে কোটি ভক্তের উদ্দেশ্যে মনের অনুভূতি জানিয়ছেন তিনি। লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’লাস্যময়ী সুন্দরী এ নায়িকার ভাষ্যমতে―যখন পুরো বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন- সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড়ই ঘুড়িয়ে দিল। আলহামদুলিল্লাহ্।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, ২০ যাত্রী আহত

জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র ফুটবল দলের দুই স্টাফকে বরখাস্ত করেছে ফিফা 

ভবিষ্যতের নির্বাচন আরও অংশগ্রহণমূলক করতে চায় কমিশন: ইসি সানাউল্লাহ 

ফিফার কাছে রেফারির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে মিসর