ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ১১:৫৪ পিএম

বিচ্ছেদ মানেই ব্যর্থতা নয়, নতুন জীবনের শুরু: জেনিফার লোপেজ

হলিউড তারকা জেনিফার লোপেজ মনে করেন, সম্পর্কের বিচ্ছেদকে শোক নয়, বরং নতুন শুরুর উপলক্ষ হিসেবে দেখা উচিত। সম্প্রতি টক শো ‘সাবওয়ে টেকস’-এ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিচ্ছেদ একজন মানুষকে নিজের আরও ভালো সংস্করণে পৌঁছানোর সুযোগ করে দেয়।

৫৬ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রীর ভাষ্য, সম্পর্ক শেষ হওয়া মানেই ব্যর্থতা নয়। বরং এটি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট সবার জন্য ইতিবাচক হতে পারে। তাঁর মতে, যে ব্যক্তি অন্যের হৃদয় ভেঙে চলে যায়, প্রকৃত অর্থে পরাজিত সে-ই।

 

লোপেজ জানান, জীবনের সবচেয়ে বড় মানসিক ও আবেগগত পরিবর্তন এসেছে হৃদয়ভাঙার অভিজ্ঞতা থেকেই। কঠিন সময় মানুষকে নিজের ভুল, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শেখায় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

ব্যক্তিগত পছন্দের বিষয়ে লোপেজ বলেন, একজন মানুষের বাহ্যিক রূপ নয়, বরং তার ব্যক্তিত্বই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সবশেষে অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে ২০২৪ সালে বিচ্ছেদের পর বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন। যদিও নতুন প্রেমের গুঞ্জন শোনা গেছে, লোপেজ স্পষ্ট করেছেন যে এখন তিনি একাই ভালো আছেন। তবে ভালোবাসার প্রতি তাঁর বিশ্বাস এখনো অটুট এবং ভবিষ্যতে উপযুক্ত মানুষের সঙ্গে দেখা হওয়ার আশাও ছাড়েননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে যেসব অঞ্চল

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচি গ্রেপ্তার

কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠছে অসময়ের তরমুজ চাষ, জলবায়ু অভিযোজন পদ্ধতি