ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৪:০৯ পিএম

৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে মেঘনায় কার্গোডুবি

৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে মেঘনায় কার্গোডুবি

চাঁদপুরে তিন নদীর মোহনায় মেঘনার প্রবল স্রোতে ৫ হাজার ২০০ বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

আজ বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কার্গোটির চালক এরশাদ জানান, পাবনা থেকে ৩ হাজার ৮০০ বস্তা চাল ও ১ হাজার ৪০০ বস্তা ধান নিয়ে মঙ্গলবার ‘পারবো’ নামে কার্গোটি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছিল। আজ সকালে পুরানবাজার ঘাটের কাছাকাছি পৌঁছালে তিন নদীর মোহনায় প্রবল ঘূর্ণি স্রোতের কবলে পড়ে উল্টে যায়। তবে কোনো প্রাণহানি হয়নি, ৫ শ্রমিকই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান, কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে ভিড়িয়ে রাখা হয়েছে।

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, নৌযানটিতে পুরানবাজারের সাতজন ব্যবসায়ীর পণ্য আসছিল। দুর্ঘটনায় তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

যোগাযোগ করা হলে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, কার্গোডুবির বিষয়ে আমাদের কাছে এখনো আনুষ্ঠানিক তথ্য আসেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘আমাদের টিম বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে মেঘনায় কার্গোডুবি

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে এখনও পানির নিচে, বন্ধ ট্রেন চলাচল

মেহেরপুরে গরুবাহী লাটাহাম্বা উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১০

কুড়িগ্রামের রাজারহাটে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয় দেখে ফুটবলপ্রেমীর মৃত্যু

বগুড়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ২৪ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

কিশোরগঞ্জের লাশবাহী নৌকায় ডাকাতি