ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ১০:০০ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয় দেখে ফুটবলপ্রেমীর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয় দেখে ফুটবলপ্রেমীর মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখে বাড়ি ফেরার পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক ফুটবলপ্রেমীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে খেলা দেখার পর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তিনি। আজ বুধবার (৮ জুলাই) সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

মৃত বিষ্ণুপদ বর্মণ (৫৫) উপজেলার সদর ইউনিয়নের ধলগাছ এলাকার বাসিন্দা। তিনি মৃত ভোলানাথের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফুটবলপ্রেমী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই নিয়মিত ফুটবল খেলতেন এবং আর্জেন্টিনা ছিল তার প্রিয় দল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানা, মঙ্গলবার (৭জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটি ধলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়পর্দায় বসে বন্ধুদের সঙ্গে উপভোগ করেন বিষ্ণুপদ। 

পরিবারের সদস্যদের দাবি, এত নাটকীয় ম্যাচের উত্তেজনায় সন্তোষ কুমার মানসিকভাবে খুবই আলোড়িত ছিলেন। বাড়ি ফিরে তিনি টেনশনের কথা বলে শুয়ে পড়েন। সকালে আর তার ঘুম ভাঙেনি। বিষ্ণুপদ বর্মণের সঙ্গে খেলা দেখতে যাওয়া তার বন্ধু কিশোরী গনেশ বলেন, খেলার পুরো সময়ই তিনি খুব উত্তেজিত ছিলেন। মিশর যখন দুই গোল দেয়, তখন তিনি খুবই হতাশ হয়ে পড়েন। পরে আর্জেন্টিনা ফিরে আসায় অনেক আনন্দিত হন। কিন্তু এতটা উত্তেজনার পর এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কখনো ভাবিনি।

আরও পড়ুন

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই জানান, বিষ্ণুপদ ছিলেন একজন শান্ত-স্বভাবের মানুষ এবং ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচি গ্রেপ্তার

কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠছে অসময়ের তরমুজ চাষ, জলবায়ু অভিযোজন পদ্ধতি

ক্যান্সার আক্রান্ত বাবাকে বাঁচানোর লড়াই বিপ্লবের

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু

রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন