ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৩:৪০ পিএম

কিশোরগঞ্জের লাশবাহী নৌকায় ডাকাতি

কিশোরগঞ্জের লাশবাহী নৌকায় ডাকাতি

কিশোরগঞ্জের করিমগঞ্জ হাওরে একটি লাশবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার(৭ জুলাই) রাত ১০টার দিকে সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় ঘটনাটি ঘটে। এসময় ডাকাতরা নৌকায় থাকা যাত্রীদের তিনটি মোবাইল ফোন, নৌকার সোলার প্যানেলের ব্যাটারি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

নৌকায় থাকা আবদুল হক জানান, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সী কন্যাশিশু জন্মের পর অসুস্থ হয়ে পড়ে।

তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে শিশুটি মারা যায়। পরে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির উদ্দেশে রওনা দেন।

করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে নৌকায় করে যাচ্ছিলেন তারা। নৌকাটি ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় করে ৬ সদস্যের ডাকাতদল তাদের গতিরোধ করে। ডাকাতরা তিনটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে যায়।

আরও পড়ুন

নৌকার মাঝি রতন মিয়া জানান, নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় পৌঁছালে ডাকাতরা নৌকায় উঠে সোলার প্যানেলের ব্যাটারি এবং প্রায় ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। নৌ পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

করিমগঞ্জের চামটাঘাট নৌ পুলিশের ইনচার্জ মো. ইস্কান্দার জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ২৪ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

কিশোরগঞ্জের লাশবাহী নৌকায় ডাকাতি

 পেনাল্টি মিস করে ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম : মেসি

সুন্দর সমাজ বিনির্মাণে মাদক নিয়ন্ত্রণ আমাদের নৈতিক দায়িত্ব :খায়রুল কবির খোকন

বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলা : ইরান