ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ১০:০১ পিএম

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ ও বিভেদ পরিহার করে একটি শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
দিবসটি উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানান। বাণীতে তিনি উল্লেখ করেন, মহানবী (সা.) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির জন্য সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির দূত হিসেবে প্রেরিত হয়েছিলেন। তিনি এতিম, দরিদ্র, অসহায় নারী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
 
রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান যুদ্ধ, সংঘাত, বৈষম্য ও অসিহষ্ণুতায় বিপর্যস্ত বিশ্বে মহানবীর (সা.) শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। বিদায় হজের ভাষণে তিনি যে পারস্পরিক দায়বদ্ধতার শিক্ষা দিয়েছেন, তা সর্বজনীন।
 
পরিশেষে তিনি মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের তৌফিক কামনা করেন এবং বাংলাদেশসহ পৃথিবীর সকল মানুষের ওপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হওয়ার দোয়া করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে ৭২ বস্তা সার জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

বাইপাস সার্জারি ইউনিট চালু হলেই বগুড়ায় হৃদরোগ চিকিৎসায় স্বয়ংসম্পন্ন হবে শজিমেক হাসপাতাল

ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা স্বপন

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদ্রাসা শিক্ষকের বাড়িতে চুরি

দিনাজপুরের বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত