ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ১২:৪৫ এএম

বিদ্যুৎ নিয়ে ইরানের সংসদীয় কমিটির বৈঠকে হঠাৎ লোডশেডিং

ছবি : সংগৃহীত, বিদ্যুৎ নিয়ে ইরানের সংসদীয় কমিটির বৈঠকে হঠাৎ লোডশেডিং

ইরানে তীব্র বিদ্যুৎ সংকটের চিত্র এবার ফুটে উঠল দেশটির পার্লামেন্টেই। দেশজুড়ে লোডশেডিংয়ের কারণ ও সমাধান নিয়ে আলোচনা চলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারেই বৈঠক চালিয়ে যান আইনপ্রণেতা ও কর্মকর্তারা।

সোমবার (২৪ আগস্ট) পার্লামেন্টের জ্বালানিবিষয়ক কমিটির নির্ধারিত বৈঠকে এ ঘটনা ঘটে। বৈঠকে জ্বালানি উপমন্ত্রীসহ বিদ্যুৎ খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় গ্রিডের নাজুক পরিস্থিতি, বিদ্যুৎ বিভ্রাটের কারণ এবং সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছিল।

ফার্সি সংবাদমাধ্যম ‘জামারান’ জানায়, দেশজুড়ে দফায় দফায় লোডশেডিংয়ের কারণ পর্যালোচনা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনের বিকল্প কৌশল নিয়ে আলোচনার মধ্যেই হঠাৎ বৈঠক কক্ষ অন্ধকার হয়ে যায়।

আরও পড়ুন

বিদ্যুৎ চলে গেলেও বৈঠক বন্ধ করেননি অংশগ্রহণকারীরা। আইনপ্রণেতা ও কর্মকর্তারা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে অন্ধকার কক্ষেই আলোচনা চালিয়ে যান। এ ঘটনার দুটি ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

সম্প্রতি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে নিয়মিত পর্যায়ক্রমিক লোডশেডিং হচ্ছে। এতে আবাসিক এলাকা, জনসেবা অবকাঠামো ও সরকারি প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চলমান যুদ্ধের মধ্যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চাপের সঙ্গে বিদ্যুৎ সংকটও দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ নিয়ে ইরানের সংসদীয় কমিটির বৈঠকে হঠাৎ লোডশেডিং

নতুন মিডফিল্ডারকে দলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

১৭ বছর আগের হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

শিশুর প্রতিভা বিকাশে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মাসভিত্তিক কর্মসূচি চালু