ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ১০:০২ পিএম

মেহেরপুরে গরুবাহী লাটাহাম্বা উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১০

মেহেরপুরে গরুবাহী লাটাহাম্বা উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১০

মেহেরপুরের গাংনী উপজেলায় গরুবাহী শ্যালো ইঞ্জিনচালিত ‘লাটাহাম্বা’ উল্টে উজ্জল হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন ব্যবসায়ী আহত হয়েছেন। গাড়িতে থাকা আটটি গরুর মধ্যে দুটি আহত হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার রায়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে।

স্থানীয় রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ১১ জন গরু ব্যবসায়ী একটি লাটাহাম্বায় করে আলমডাঙ্গা গরুর হাটে যাচ্ছিলেন। পথে রায়পুর বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি রাস্তার পাশে পার্কিং করে রাখা দুটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা যাত্রী ও গরুগুলো চাপা পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আহত ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের রহিদুল ইসলাম (৫০), একই গ্রামের রাজা (৪৫), যাদবপুর গ্রামের নাজমুল হক (৪০), মুজিবনগর উপজেলার মনাখালী গ্রামের ইসমাইল হোসেন (৫০), সাবদার আলী (৪৫) ও রফিকুল ইসলাম (৪০), চকশ্যামনগর গ্রামের কবির হোসেন (৩৫) ও ওসমান আলী (৪৫), ইসমাইল হোসেনের ছেলে ইসরাফিল আলম (৫০) এবং রাধাকান্তপুর গ্রামের লিটন (৩৫)।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সামিয়া সুলতানা বলেন, দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে আনা হলে উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর পাঁচজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। আহতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা গরুগুলো পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি

পশ্চিমবঙ্গে ট্রেন-স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো চীন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১