ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৬:০১ পিএম

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করেছিলেন। এবার আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করতে চাই।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের ক্ষমতায়নেও কাজ করছে, যাতে তারা অর্থনৈতিকভাবেও শক্তিশালী হতে পারেন।

এ লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। একই সঙ্গে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি।
বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করেছিলেন। এবার আমরা ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করতে চাই।

 

তিনি আরও বলেন, আজ সংসদের গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছেন। তারা সরাসরি সংসদ অধিবেশন দেখছেন। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের বৃত্তি দিতে চাই।

আরও পড়ুন

মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। একই সঙ্গে তাদের স্কুল ব্যাগও দেওয়া হবে।

তিনি বলেন, আমি এ সংসদের সব সদস্যকে আশ্বস্ত করতে চাই, পর্যায়ক্রমে দেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা এই সুবিধা পৌঁছে দেব। বর্তমানে এসব বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে সাপের কামড়ে নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে চিকিৎসকের ওপর হামলা

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এআই প্রযুক্তি দিয়ে বিভ্রান্তি ছড়ানো প্রতিরোধে কাজ চলছে: তথ্যমন্ত্রী

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা ট্রাম্পের

বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৩ জেলে