ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০১:১৮ দুপুর

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ছবি: দৈনিক করতোয়া ।

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রুবেল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শনিবার (৬ জুন) সকাল ৬টায় দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ থানাধীন দলার দরগাহ বাজারের পূর্ব পাশে শশ্মান ঘাটের কাছে ঘটনাটি ঘটে। নিহত রুবেল পার্বতীপুর উপজেলার তালনগর টেংরাগঞ্জ গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে। 

নবাবগঞ্জ থানার এসআই জামিউল ইসলাম জানান, গোবিন্দগঞ্জের দিক থেকে আসা একটি আমবোঝাই ট্রাকের (চুয়াডাঙ্গা-ড-১১-০০৪৯) সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও মোটরসাইকেল সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ: তথ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, মারা গেছেন ৪৮ জন 

দিল্লিতে বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’ 

সন্ধ্যায় সাফের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ