ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬, ১১:৫৬ রাত

অপরাধীদের আস্তানা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত আবাসিক ভবন

অপরাধীদের আস্তানা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত আবাসিক ভবন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: মাদকসেবী এবং ছিঁচকে চোরদের আস্তানায় পরিণত হয়েছে দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত আবাসিক ভবনগুলো। দিনে-রাতে ভবনগুলোতে মাদক সেবন ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে থাকা জিনিসপত্র ও আবাসিকে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের মালামাল চুরির ঘটনা ঘটছে অহরহ।

এব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্টোর কিপার ও ফার্মাসিস্ট মো. সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনগুলোর মধ্যে ২টি ভবন পরিত্যাক্ত অবস্থায় আছে। এখানে নেশাগ্রস্তরা এবং চোরেরা বিভিন্ন অপকর্ম করছে।

ফলে আবাসিক এলাকাটি খুবই ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এখানকার নার্স এবং চিকিৎসকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই নিরাপত্তাহীনতা আমাদের হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য হুমকি স্বরুপ। তবে কিছুদিন আগে এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক পরিত্যাক্ত ভবন ২টি পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানটারি ইন্সপেক্টর) সুমঙ্গল চন্দ্র রায় বলেন, পরিত্যাক্ত ভবনে মাদকসেবীরা আসে। আবাসিক এলকায় অনেক চুরি হয়। এর আগে কয়েকবার তাদের ধরা হয়েছে। ভবনগুলো সংস্কার করা হলে এখানে আরও চিকিৎসক ও নার্স থাকতে পারবেন এবং চিকিৎসাসেবা আরও উন্নত হবে।

আরও পড়ুন

আবাসিক মেডিক্যাল অফিসার তৌফিকা ইসলাম তন্নি বলেন, আমরা যারা হাসপাতালের ভিতরে থাকি বিশেষ করে ডাক্তার, নার্সসহ সকলের জননিরাপত্তা এক ধরণের হুমকিতে আছে। মাদকসেবীরা এখান থেকে লাইটসহ বিভিন্ন জিনিস চুরি করছে। এটা হাসপাতাল বা আবাসিক এলাকার জন্য খুবই ক্ষতিকর।

এ ব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল ইমরান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে মাঝেমধ্যে মাদকসেবীরা আড্ডা দেয় এমন খবর আমাদের কাছে আছে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে ইতোমধ্যে কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া কয়েকজনের নামে নিয়মিত মামলা হয়েছে। এমন অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধীদের আস্তানা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত আবাসিক ভবন

নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ২

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে ভাঙন আতঙ্ক তীর এলাকায়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর উপড়ে পড়ল বিশাল শিমুল গাছ

পাবনার চাটমোহরে মাদক কারবারি আটক তল্লাশির সময় ঘরবাড়ি তছনছ

গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর