ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬ ০৬:১৪ পিএম

আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ: তথ্যমন্ত্রী, ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে আগের সরকারের চুরি এবং পাচারের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান সরকারকেও। পাশাপাশি, মূল্য বৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ মানুষকে বের করে এনেছে সরকার বলেও দাবি করেন তিনি।এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে বাড়ানো হলেও নিম্ন বা অল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকারের আবেদনের কারণে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে।
পাশাপাশি, একই কারণে অকটেন এবং পেট্রোলের দাম বাড়ানো হলেও দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি সরকার বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

এছাড়া, কিছু অলিগার্ককে সুবিধা দিতে বিদ্যুৎকে আমদানি নির্ভর করে রাখা হয়েছিলো বলেও অভিযোগ করেন তথ্য উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামির সম্পত্তি নিলামের নির্দেশসহ যাবজ্জীবন

পিকআপ চালকের ইটের আঘাতে ৩১ দিন পর পাম্প কর্মচারীর মৃত্যু

গ্রাহকসেবায় গতি আনতে নেসকোর সদর দপ্তর বগুড়ায় স্থানান্তরের দাবি : মানববন্ধন বৃহস্পতিবার

রংপুরে প্রিপেইড মিটার স্থাপনে নেসকোর বিরুদ্ধে ভুক্তভোগী গ্রাহকদের মামলা

সাগর-অঙ্গনা’র ‘সরাসরি বলছি তোকে’

বগুড়ার সমাগম মার্কেট পরিত্যক্ত ঘোষণার আড়ালে চলছে ভাড়া বাণিজ্য