ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬ ০৪:৫৩ পিএম

সিরাজগঞ্জে মহাসড়কে ৫ কিলোমিটার জুড়ে যানজট, যাত্রীদের দুর্ভোগ 

সিরাজগঞ্জে মহাসড়কে ৫ কিলোমিটার জুড়ে যানজট, যাত্রীদের দুর্ভোগ,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে রয়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীরা।

শনিবার (৬ জুন) ভোর থেকে যমুনা সেতু গোলচত্বর থেকে কোনাবাড়ি ওভার ব্রিজ পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে কখনও স্থবির, কখনও বা ধীরগতিতে চলছে যানবাহন।

পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলা থেকে গার্মেন্টস শ্রমিকরা একযোগে রাজধানীর দিকে রওনা হওয়ায় সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। শুক্রবার ভোরে যমুনা সেতুর ঢাকাগামী লেনে ঢাকায় চলাচল করা দুটি ফিটনেসবিহীন বাস যমুনা সেতুর ওপর বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গ থেকে রাজধানীগামী লেনে যানচলাচল বন্ধ হয়ে গেলে যানজটের সূত্রপাত হয়। যা আজ শনিবারও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

যানজটের ফলে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী ও যানবাহন চালকরা। বিশেষত গার্মেন্টস শ্রমিকরা সঠিক সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় বিপাকে পড়ছেন।

মহাসড়ক যানচলাচল স্বাভাবিক করতে কাজ করছেন পুলিশ সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের ছয়টি ফ্যান চুরি

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

চাকরি দেয়ার নাম করে বিছানায় নিয়ে যাওয়া ন্যাক্কারজনক : শ্যামল

নওগাঁর নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, শ্রমিক সংকটে কৃষক

বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি জামিন নামঞ্জুর

'জামায়াতে ইসলামের মানুষগুলোর দ্বিতীয় স্ত্রী কি সবসময় হোটেলেই থাকে?'