ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০১:৪৬ এএম

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

ছবি : সংগৃহীত, চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

স্পোর্টস ডেস্ক : আগামী মৌসুমকে সামনে রেখে দল শক্তিশালী করার অংশ হিসেবে চেলসি থেকে আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গারনাচোকে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। ২২ বছর বয়সী এই ফুটবলার এক মৌসুমের জন্য ধারে ভিলা পার্কে খেলবেন। চুক্তিতে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর বাধ্যবাধকতাও রাখা হয়েছে।

গারনাচোকে দলে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অ্যাস্টন ভিলার প্রধান কোচ উনাই এমারি। তিনি বলেন, ‘আমরা আলেহান্দ্রোকে দলে পেয়ে খুবই আনন্দিত। সে একজন প্রতিভাবান, গতিশীল এবং প্রভাব বিস্তার করতে সক্ষম তরুণ ফুটবলার।’

চুক্তি অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে নির্ধারিত পারফরম্যান্স লক্ষ্যমাত্রা পূরণ হলে স্থায়ী চুক্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। সেক্ষেত্রে গারনাচো চার বছরের চুক্তিতে অ্যাস্টন ভিলার স্থায়ী খেলোয়াড় হয়ে যাবেন।

গত বছরের সেপ্টেম্বরে ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চেলসিতে যোগ দিয়েছিলেন গারনাচো। তবে স্ট্যামফোর্ড ব্রিজে প্রত্যাশিত ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন এই আর্জেন্টাইন।

আরও পড়ুন

সম্প্রতি অ্যাস্টন ভিলা থেকে ১১৭ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফারে মর্গান রজার্সকে দলে ভেড়ায় চেলসি। সেই চুক্তির পরই গারনাচোর ভিলা পার্কে যাওয়ার পথ তৈরি হয়।

এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গারনাচোর আগের চুক্তির শর্ত অনুযায়ী, ভবিষ্যতে তাকে স্থায়ীভাবে বিক্রি করা হলে ট্রান্সফার ফির ১০ শতাংশ পাবে ইংলিশ ক্লাবটি।

গত মৌসুমে উয়েফা ইউরোপা লিগ জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। নতুন মৌসুম শুরুর আগে আগামী ১২ আগস্ট উয়েফা সুপার কাপের ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজির মুখোমুখি হবে উনাই এমারির দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত

দেশে ২২ দিনেই রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

ড. ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না এটা নিশ্চিত: শফিকুল আলম

ওমরাহ পালনে গিয়ে প্রাণ গেল মাসহ দুই সন্তানের